হোস্টিং স্পন্সর করছে:

উত্তর দিন 
 
টপিকের রেটিং:
  • 1 টি ভোট - গড়ে 5 টি
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
লিনাক্স কমিউনিটি ফোরাম, এক হাজার তম পোস্ট এবং আমি
আশিকুর_নূর অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 1,144
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 17
পোস্ট: #1
 জেনেরিক লিনাক্স লিনাক্স কমিউনিটি ফোরাম, এক হাজার তম পোস্ট এবং আমি
[ছবি: selection001w.png]

২৯ শে মার্চ, সকাল ১১:৫০ মিনিট। আমি আর আমার বন্ধু ইউনির ল্যাবে বসে আছি কি কাজে যেন। জিমেইল খুললাম। দেখলাম অনিরুদ্ধ মেইল পাঠিয়েছে নতুন লিফো এই নামে। পড়লাম, কি লিখা ছিলো খেয়াল নাই। যাই হোক লিংক ছিলো, ক্লিক করলাম। সামনে এল আমাদের প্রিয় ফোরামটি, যদিও তা এমন ছিলো না। যাই হোক নিবন্ধন করলাম। নতুন পোস্টে ক্লিক করতেই দেখি রিং ভাইয়ার নবীন বরণে পোস্ট। নিজেও পোস্ট দিলাম। মনে মনে চিন্তা করলাম যাক একজন পেয়েছি যিনি পুরাতন। শুরু হল আমার পরিবারে আমার পথ চলা।

কিছু দিন পর এডমিন রূপী অনিরুদ্ধের সাথে মেইলে কথা হচ্ছিলো। তার ফোন নাম্বার নিয়ে প্রায়ই তাকে জ্বালাতন করতাম। সেই সুবাদে সে আমাকে MyBB এর বাংলা ভাষা প্যাক ঠিক করছে বলে জানালো। আমিও শুরু করলাম তার সাথে। ১ মাস ধরে কাজ করলাম। তারপর অনেক টুকুই শেষ করলাম।

একদিন আমার কাছে প্রস্তাবনা আসল আমাকে মডু (মডারেটর বানাবে)। আমি আমতা আমতা করছিলাম। কারন আমিই ছিলাম ওখানে সবচেয়ে নবীন। তাও কেন জানি মডু হতে মনে চাইল। বললাম ঠিক আছে, বানিয়ে দেওয়া হল প্রধান সমন্বয়ক। মেনে নিলাম। অতি অল্প বয়সে যদি অনিরুদ্ধ এডু এর দায়িত্ব পালন করতে পারে তাহলে আমি পারব না কেন এই চিন্তা করে। এর মাঝে আমি এত দিন কমিউনিটি থেকে যা যা শিখেছিলাম তা টিউটো আকারে দেওয়া শুরু করলাম। অনেক খানি পোস্ট করে ফেলেছিলাম সে সময়ে।

তারপর পরিবারে জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগল। কিন্তু আমার টপিক বাড়ে না। কারন ঝুলি শুন্য। তখন বুঝলাম আমি অন্যদের সাহায্য করতে পারবো। কারন উবুন্টুর পিছনে লেগে ছিলাম বলে অনেক কিছুই শিখেছি। যা অন্যদের সাহায্য করার জন্য অনেক ছিলো। এজন্য এখন আমাকে এডমিন সাহেব ঝাড়ি দেন। যে আমি কোন টপিক লিখি না।

এর মাঝে এফওএসএস বাংলাদেশের স্বেচ্ছাসেবক হওয়ার গৌরব অর্জন করলাম। এফওএসএস বাংলাদেশের যে কোন আয়োজনে আমার দুইটি কাজ বাধ্যতামূলক ছিলো তা হল, আয়োজনের সকল পোস্ট এখান থেকে শুরু হয়। তারপর বাকি সকল সাইটে যায়। আর সকল আয়োজনে প্রথমেই এই সাইটের নাম নিতাম। যা সাহায্য লাগে এখানে বলবেন। আমরা আছি আপনার পাশে এই কথা বলে। এতে জানি না সাইটে কি রকম লোড পরত। তবে কিছু রেসপন্স পেয়েছি আমরা সেটা বলা যাবে।

আজ ১০০০ তম পোস্ট লিখতে বসে অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না। খালি একটা কথাই বলব যত দিন সজ্ঞানে বেঁচে থাকব তত দিন এখানে থাকব, যত দিন ওপেন সোর্স আন্দোলনের যোদ্ধা হয়ে থাকব তত দিন আপনারা আমাকে এখানে পাবেন ইনশাআল্লাহ।

@সবাই অনেক দিন ধরে আমার পোস্টের ক্ষরা যাচ্ছে। যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমার চারপাশের পরিবেশ আমাকে অনেক কিছু করতে দিচ্ছে না।

@এডমিন সাহেব আপনি ব্লগ চালু করবেন বলেছেন। একটি ভালো উদ্দোগ। আশা করি ফোরামিং এর পশাপাশা ব্লগিং করে আপানাদের উপকার করতে পারবো।

বিঃদ্রঃ আমার লেখা বরাবরের মতনই অগোছালো আর বাননা ভুলে ভরপুর। সবাই আমার লেখা এবং আমাকে নিজগুনে মাফ করে দিবেন।


2048R/89C932E1

[img]https://wiki.ubuntu.com/UserDays?action=AttachFile&do=get&target=UUDJan2012.png[/img]
20-02-12 12:23 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
অনির্বাণ দত্ত অংকন অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 44
যোগদান করেছেন: Jul 2011
সম্মাননা: 2
পোস্ট: #2
উত্তর: লিনাক্স কমিউনিটি ফোরাম, এক হাজার তম পোস্ট এবং আমি
পোষ্ট পছন্দের অপশন রাখা উচিত...
20-02-12 12:46 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
prism অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 30
যোগদান করেছেন: Nov 2011
সম্মাননা: 0
পোস্ট: #3
RE: লিনাক্স কমিউনিটি ফোরাম, এক হাজার তম পোস্ট এবং আমি
নুর ভাই ,সালুট আপনাকে হাসি ,আপনি আরো সামনে এগুতে থাকুন এবং আসলেই ফোরাম এ "like button" থাকলে ভালো হত
20-02-12 08:04 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
ইচ্ছে ঘুড়ি অফলাইন
ওনেইরিক সমন্বয়ক
******

পোস্ট: 459
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 22
পোস্ট: #4
উত্তর: লিনাক্স কমিউনিটি ফোরাম, এক হাজার তম পোস্ট এবং আমি
অভিনন্দন নূর আপনাকে। হাসি


>>>...ইচ্ছে ঘুড়ির উবুন্টু ব্লগ...<<<
20-02-12 09:49 AM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
উত্তর দিন 


সংস্লিষ্ট টপিক (সম্ভবত)...
টপিক: লেখক উত্তর: দেখা হয়েছে: সর্বশেষ পোস্ট
  জিএনইউ / লিনাক্স ইন্সটল ও ব্যবহার সহযোগীতা সেবা - ২০১২ আশিকুর_নূর 6 57 গতকাল 01:40 AM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  টানা ৭ম বারের মত উবুন্টু সেরা লিনাক্স ডিস্ট্রো হিসেবে নির্বাচিত হল! অনিরুদ্ধ 9 465 05-05-12 03:43 AM
সর্বশেষ পোস্ট: ইচ্ছে ঘুড়ি
  আপনার লিনাক্স এ পথ চলা শুরু এবং অভিজ্ঞতা আশিকুর_নূর 13 642 02-05-12 07:00 PM
সর্বশেষ পোস্ট: rajibnill
 জেনেরিক লিনাক্স লিনাক্স ইন্সটল উৎসব ২০১২ আশিকুর_নূর 2 123 16-03-12 03:53 PM
সর্বশেষ পোস্ট: অচেনাকেউ
  যদি কোনোদিন লিনাক্স বিশ্বাস ঘাতকতা করে? ফয়েজ 5 441 14-11-11 10:02 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  ফোরাম অফলাইনে চলে যাচ্ছে shahan 7 216 10-10-11 10:15 PM
সর্বশেষ পোস্ট: shahan
  উবুন্টু বাংলাদেশের অফিসিয়াল ফোরাম! admin 6 533 08-10-11 04:42 PM
সর্বশেষ পোস্ট: shahan
  যুক্ত হন লিনাক্স কাউন্টার এ আশিকুর_নূর 4 334 21-09-11 06:10 PM
সর্বশেষ পোস্ট: হাসান-মাহমুদ
  লিনাক্স ডে ২০১১ এর জন্য স্বেচ্ছাসেবক লাগবে আশিকুর_নূর 3 372 06-09-11 02:45 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন আশিকুর_নূর 15 1,288 27-08-11 02:17 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর



যে সকল ভিজিটর টপিকটি ভিজিট করছেন: 1 জন অতিথি