হোস্টিং স্পন্সর করছে:

উত্তর দিন 
 
টপিকের রেটিং:
  • 2 টি ভোট - গড়ে 4.5 টি
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
অনিরুদ্ধ অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 298
যোগদান করেছেন: Aug 2011
সম্মাননা: 11
পোস্ট: #1
উবুন্টু উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
বাংলাদেশের ২য় সবচেয়ে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন, উবুন্টু এর ব্যবহারকারীদের নিয়ে এই ডিসেম্বরের ৩০ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ছোটখাট আড্ডা। এই আড্ডার মূল বিষয় হল "নতুন উবুন্টু ব্যবহারকারীরা কিভাবে সাহায্য পাবেন"। এই আলোচনায় পাশাপাশি চলবে জমপেশ আড্ডা, গল্প।

এই আড্ডা আয়োজন করার উদ্দেশ্য মূলত দেশের উবুন্টু ব্যবহারকারীদের মুখোমুখি পরিচয় করিয়ে দেয়া। এছাড়াও, একজন নিয়মিত (বা অনিয়মিত) উবুন্টু ব্যবহারকারী হিসেবে আপনি নতুনদের মাঝে উৎসাহের বীজ সঞ্চার করতে সাহায্য করতে পারেন। হাজার হোক, মনোবিজ্ঞানীদের মতে অনলাইনে যোগাযোগের চেয়ে মুখোমুখি যোগাযোগ অনেক স্বাস্থ্যসম্মত!

তো, একনজরে দেখে নেয়া যাক:
উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১

মূল প্রতিপাদ্য: নতুন উবুন্টু ব্যবহারকারীরা কিভাবে সাহায্য পাবেন
তারিখ: ৩০শে ডিসেম্বর, ২০১১
সময়: দুপুর ২:৩০ থেকে ৫:০০ (আড়াই ঘন্টা)
অনুষ্ঠানের স্থান: রুম নাম্বার ১০২, Institute of Education and Research, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০

তো, সময় করে চলে আসুন আর আড্ডা মেরে যান আমাদের সঙ্গে! ওহ, আমাদের কোন স্পন্সর বা সংগঠন না থাকায় চা নাস্তার দায়িত্ব আপনার! হিহিহি
আয়োজনে: অনিরুদ্ধ অধিকারী, আশিকূর রহমান নূর এবং সগীর হোসাইন খান

ফেসবুক ইভেন্ট পৃষ্ঠা: https://www.facebook.com/events/150283385075240/

নিবন্ধন করুন:http://tinyurl.com/ubmtde2011

আমার ব্লগ ঘুরে আসতে পারেনঃ অনিরুদ্ধ'র ভার্চুনীড়
16-12-11 10:49 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
মিনহাজুল হক শাওন অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 152
যোগদান করেছেন: Sep 2011
সম্মাননা: 2
পোস্ট: #2
উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
মনোবিজ্ঞানীদের মতে অনলাইনে যোগাযোগের চেয়ে মুখোমুখি যোগাযোগ অনেক স্বাস্থ্যসম্মত!
সত্য।
16-12-11 11:15 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
আশিকুর_নূর অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 1,144
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 17
পোস্ট: #3
RE: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
রিপোস্ট
ব্যা!ব্যা!

পোস্ট খানা পাঙ্খা হইছে। আগের পোস্টটি বন্ধ করা হইল। এটি সকল জায়গায় দিলাম।

2048R/89C932E1

[img]https://wiki.ubuntu.com/UserDays?action=AttachFile&do=get&target=UUDJan2012.png[/img]
17-12-11 11:12 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
রিং অফলাইন
গুরুত্বপূর্ণ সদস্য
*******

পোস্ট: 25
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 1
পোস্ট: #4
লিনাক্স মিন্ট উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
প্রিয় অনিরুদ্ধ

বর্তমানে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সবচাইতে জনপ্রিয় ডিস্ট্রিবিউশন ""লিনাক্স মিন্ট'', উবুন্টু না। আর ডিস্ট্রোওয়াচেও এটার প্রতিফলন দেখতে পাবে। উবুন্টু হচ্ছে দ্বিতীয় জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রো। আর বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারী জরিপের তথ্যানুযায়ী সংখ্যার অনুপাতটা আরো বেশী। কেন বেশী এর কারনটা অবশ্য কমিউনিটির সবাই কম বেশী জানবার কথা। হিহিহি

আর যাই হোক বিশাল একটা আফসোস হচ্ছে। এত বড় মিলন মেলা কিন্তু আমি অনুপস্থিত থাকবো। :(

মহাসচিব, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। সদস্য, উবুন্টু বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ
20-12-11 08:45 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
মিনহাজুল হক শাওন অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 152
যোগদান করেছেন: Sep 2011
সম্মাননা: 2
পোস্ট: #5
RE: উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
(20-12-11 08:45 PM)রিং লিখেছেন:  আর যাই হোক বিশাল একটা আফসোস হচ্ছে। এত বড় মিলন মেলা কিন্তু আমি অনুপস্থিত থাকবো। :(
আমিও :(
21-12-11 12:13 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
আশিকুর_নূর অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 1,144
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 17
পোস্ট: #6
উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
উবুন্টু টানা ৭ম বার মন হয় লিনাক্স ডিস্ট্রো'র শীর্ষে আছে।
যাই হোক যারা ঢাকায় আছেন তাদের সকলের উপস্থিতি কামনা করছি।

2048R/89C932E1

[img]https://wiki.ubuntu.com/UserDays?action=AttachFile&do=get&target=UUDJan2012.png[/img]
22-12-11 11:13 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
রিং অফলাইন
গুরুত্বপূর্ণ সদস্য
*******

পোস্ট: 25
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 1
পোস্ট: #7
লিনাক্স মিন্ট RE: উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
(22-12-11 11:13 AM)আশিকুর_নূর লিখেছেন:  উবুন্টু টানা ৭ম বার মন হয় লিনাক্স ডিস্ট্রো'র শীর্ষে আছে। যাই হোক যারা ঢাকায় আছেন তাদের সকলের উপস্থিতি কামনা করছি।
প্রিয় নূর আমি কিন্তু আমার কথার সুত্রটা লিংক আকারে দিয়েছিলাম। দেখো এবং তারপর মন্তব্য করো। আর তুমি যে তথ্যসুত্রামতে কথাটা বলছো সেটা একটা ইউরোপিয়ান পত্রিকা। অতএব জরিপে পৃথিবীর কিছুটা অংশের ব্যবহারকারীই অংশ নিতে পেরেছেন। আর আমার তথ্যসুত্রটা অনলাইন এবং অনলাইনে যে পরিমান কম্পিউটার ব্যবহারকারী আসেন বিভিন্ন ডিস্ট্রো ব্যবহার করে তাঁদের তথ্য এবং উপাত্তই গৃহীত হয়েছে।

আশা করি বিষয়টা পরিষ্কার করে বোঝাতে পারলাম।

আমি এই টপিকের শিরোনাম লিনাক্স ব্যবহারকারীদের আড্ডা করতে অনুরোধ করছি। কেননা শুধুমাত্র উবুন্টু কে ফোকাস করে নামকরনের কারনে অন্যান্য ডিস্ট্রো ব্যবহারকারীরা ভুল বুঝতেই পারেন। আশা রাখি বিষয়টা দ্রুততম সময়ে সমাধা করা হবে।

মহাসচিব, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। সদস্য, উবুন্টু বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ
(পোস্টটি সর্বশেষ সম্পাদিত হয়েছে: 22-12-11 11:30 AM দ্বারা রিং.)
22-12-11 11:26 AM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
আশিকুর_নূর অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 1,144
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 17
পোস্ট: #8
উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
(22-12-11 11:26 AM)রিং লিখেছেন:  
(22-12-11 11:13 AM)আশিকুর_নূর লিখেছেন:  উবুন্টু টানা ৭ম বার মন হয় লিনাক্স ডিস্ট্রো'র শীর্ষে আছে। যাই হোক যারা ঢাকায় আছেন তাদের সকলের উপস্থিতি কামনা করছি।
প্রিয় নূর আমি কিন্তু আমার কথার সুত্রটা লিংক আকারে দিয়েছিলাম। দেখো এবং তারপর মন্তব্য করো। আর তুমি যে তথ্যসুত্রামতে কথাটা বলছো সেটা একটা ইউরোপিয়ান পত্রিকা। অতএব জরিপে পৃথিবীর কিছুটা অংশের ব্যবহারকারীই অংশ নিতে পেরেছেন। আর আমার তথ্যসুত্রটা অনলাইন এবং অনলাইনে যে পরিমান কম্পিউটার ব্যবহারকারী আসেন বিভিন্ন ডিস্ট্রো ব্যবহার করে তাঁদের তথ্য এবং উপাত্তই গৃহীত হয়েছে।

আশা করি বিষয়টা পরিষ্কার করে বোঝাতে পারলাম।

মিন্ট আর উবুন্টু যুদ্ধ ভালো লাগে না। যার যেটা ইচ্ছা ..............................

2048R/89C932E1

[img]https://wiki.ubuntu.com/UserDays?action=AttachFile&do=get&target=UUDJan2012.png[/img]
22-12-11 11:31 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
রিং অফলাইন
গুরুত্বপূর্ণ সদস্য
*******

পোস্ট: 25
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 1
পোস্ট: #9
RE: উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
(22-12-11 11:31 AM)আশিকুর_নূর লিখেছেন:  মিন্ট আর উবুন্টু যুদ্ধ ভালো লাগে না। যার যেটা ইচ্ছা ..............................
নূর কথাটাকে অন্যদিকে নেবার অর্থই হলো ""পাশ কাটানোর প্রয়াস''। আমি এখানে মিন্ট বনাম উবুন্টু যুদ্ধ শুরু করিনি কিংবা করতেও চাচ্ছি না। শুধুমাত্র এই থ্রেডে উপস্থাপিত তথ্যের ভুলটুকু মোটাদাগে চিহ্নিত করে দিয়েছি এবং সংশোধনী চাচ্ছি। সমন্বয়ক হিসেবে এটুকু না করে বারংবার কেন ""বাঙ্গালী কে হাইকোর্ট দেখাচ্ছো'', জানতে পারি কি? খেয়াল করে দেখো ""বাংলাদেশের ২য় সবচেয়ে জনপ্রিয়'' লেখা রয়েছে এখনো!!!

আফসোস!! বাঙ্গালী আসছে ফেব্রুয়ারী মাসেই .. .. .. কর্মকান্ডে ভাষা নিয়া পারলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধায়ে দিবো, কিন্তু বর্তমান দশা . . .। যাই হোক তথ্যে আর বাক্যের গঠনে সংশোধনী হয়ে গেলে আমার এই পোষ্টটাকে মুছে দিতে সমন্বয়কদেরকে অনুরোধ জানিয়ে রাখলাম।

মহাসচিব, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। সদস্য, উবুন্টু বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ
(পোস্টটি সর্বশেষ সম্পাদিত হয়েছে: 22-12-11 11:51 PM দ্বারা রিং.)
22-12-11 11:37 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
দুষ্ট বালক অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 128
যোগদান করেছেন: Apr 2011
সম্মাননা: 1
পোস্ট: #10
উত্তর: উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১
রিং ভাইএর ফেব্রুয়ারী মাসের কথা পড়ে একটা কথা মাথায় এল। ২১ ফেব্রুয়ারী টিএসসিতে একটা আড্ডার ব্যবস্থা করলে কেমন হয়। সেখানেই মনে হয় সবচেয়ে বেশী সাড়া পাওয়া যাবে। আর কোন নতুন সমস্যা বা কাজ না থাকলে ডিসেম্বর আড্ডায় ইনশাল্লাহ দেখা হবে।

Sometime things happen for a reason...
26-12-11 08:09 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
উত্তর দিন 

সংস্লিষ্ট টপিক (সম্ভবত)...
টপিক: লেখক উত্তর: দেখা হয়েছে: সর্বশেষ পোস্ট
উবুন্টু উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি, ঢাকা, বাংলাদেশ আশিকুর_নূর 22 842 06-05-12 03:43 AM
সর্বশেষ পোস্ট: মিনহাজুল হক শাওন
  টানা ৭ম বারের মত উবুন্টু সেরা লিনাক্স ডিস্ট্রো হিসেবে নির্বাচিত হল! অনিরুদ্ধ 9 465 05-05-12 03:43 AM
সর্বশেষ পোস্ট: ইচ্ছে ঘুড়ি
  উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি নিয়ে আলোচনা আশিকুর_নূর 21 620 13-03-12 12:46 AM
সর্বশেষ পোস্ট: ইচ্ছে ঘুড়ি
উবুন্টু উবুন্টু গ্লোবাল জ্যাম এবং আমার চিন্তা আশিকুর_নূর 8 406 01-03-12 09:52 AM
সর্বশেষ পোস্ট: Sabbir Hossan
  উবুন্টু আগামী সংস্করন টেস্ট এবং বাগ রিপোর্টিং (উবুন্টু গ্লোবাল জ্যাম) আশিকুর_নূর 5 128 29-02-12 12:46 AM
সর্বশেষ পোস্ট: শরীফ
উবুন্টু "উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১" আশিকুর_নূর 0 166 14-12-11 08:29 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  বারক্যাম্প ২০১১ - তথ্যপ্রযুক্তি'র বাংলাদেশ আশিকুর_নূর 2 236 10-12-11 05:16 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  আসছে উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি আশিকুর_নূর 26 1,071 29-10-11 08:34 PM
সর্বশেষ পোস্ট: tahsib
  উবুন্টু বাংলাদেশের অফিসিয়াল ফোরাম! admin 6 533 08-10-11 04:42 PM
সর্বশেষ পোস্ট: shahan
  ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন আশিকুর_নূর 15 1,142 19-09-11 11:40 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর

যে সকল ভিজিটর টপিকটি ভিজিট করছেন: 2 জন অতিথি