আমি ২০০৮ সালে চাকুরী কর RapidPR প্রতিষ্ঠানে কম্পু অপারেটর হিসেবে তখন ওই কম্পানিতে ভাইরাস খুব জালাতন করতো তাই আমাদের সিষ্টেম ইন্জিনিয়ার কে জিগাইলাম যে এমন কিসু আসে কি যাতে ভাইরাস ধরে না । তখন তিনি বললেন লিনাক্স চালাইলে ভাইরাস ধরে না। আমি জিগাইলাম লিনাক্স এইটা কি (মনে মনে বলি লিনাক্স খায় না মাথায় দেয়) সে বলে আমি এর বেশি কিসু জানিনা ।
তাইলে আপনি জানলেন কেমনে ভাইরাস ধরে না বলল সবার কাসে শুনি লিনাক্স চালাইলে ভাইরাস ধরে না । স্বাভাবত আমি বললাম আমার কম্পু টায় লিনাক্স দিয়া দেন তখন সে বলল আমি পারি না। যাই হোক একটু আশার আলো পাইলাম তাও গুরাবালি পরলো। তার তিন মাস পর আমার বাসায় কম্পু কিনলাম জানালা এক্সপি মার্কা তার একামাস পর এ্যালিফ্যান্ট রোড গুইরা রেড হ্যাট লিনাক্স ৫ (ওই যে RapidPR-র সিষ্টেম ইন্জিনিয়ার বলসিল লিনাক্স এ ভাইরাস চলে না তাই আগ্রহের বসে ) কিনলাম । বাসায় আইনা অনেক গুতাগুতি কইরা পারলাম না সেটাপ করতে ১ দিন পর সফল হইলাম তাও আবার ফুল হাড্ডি ফরমাট কইরা দিলাম। দিয়া খুব ভালো লাগলো ।
চিন্তা করলাম আগে এম এস অফিস টা সেটাপ দেই ওমা এটা কি সেটাপ লয় না কি জানি কয় মনে নাই থাকলে কইতাম। তারপর চিন্তা করলাম গান গুলা চালাই আবার সেই একি অবস্থা কি জানি কি কইতাসে এই যাত্রায় কিসু পারলাম না ২ দিন চালাইলাম আর অডিও গান শুনলাম ওহ বলি নাই আমার ঘড়ে ছিল অনেক অডিও সিডি কারন আমি এম পি থ্রি গান শুনতাম না সাওন্ড ভালো না তাই আবার পাইরেসি হয় যাই হোক ফাও প্যাচাল পাইরা লাভ নাই কাজের কথায় আসি।
অনেকের কাসে লিনাক্স এর জন্য সাহাজ্য চাইলাম কেউ পারে না আমার মত সবাই বলে এটা খায় না মাথায় দেয়। লিনাক্স বা জানালা যে একটা ও এস তাও জানতাম না , মনে করতাম এগুলো সফ্ট। এর পর ২০০৯ পার হয় ২০১০ পার হয় কিসুই হইলো না শুধু মাজে মাজে লিনাক্স সেটাপ দিয়া এর রুপ লাবন্য দেখতাম আর কইতাম আমি যদি চালাইতে পারতাম মনে মনে বলতাম কেউ কি নাই আমারে চালান শিখায় । এরা মাজে মাজে শুনতাম উবুন্টু লিনাক্স এর কথা এটা নাকি অনেক সহজ সব কাজ করা যায় এমন কি অফিস ও না কি দেওয়া আসে (অব্যশ সেটাপ মারসিলাম খালি টাইপ করতে পারতাম ১০.১০ আর ডুয়াল বুট রাখসি কারন আমি উবুন্টু প্রেমে পইরা গেসি এর রুপ লাবন্য দেইখা )মানি সব সফ্ট দেওয়া আসে খালি গান চালাইতে নাকি কি জানি নেট থিকা নামাই তে হয় কিন্তু নেট তো নাই তাই আশায় গুরা বালি ।
তখন আবার টি টি পারায় যাই আসি । ১১.০৪ মুক্তি পাওয়ার কিসু দিন পরে টি টি পারায় দেহি মিনহাজুল হক শাওন অনিরুদ্ধ কে ধন্যাবাদ জানাইয়া লিখসে উবুন্টু ও মিন্ট(মিন্ট এইটা আবার কোন টা খায় না গায়ে মাখে) এ চলবে বাংলালায়ন পোষ্ট টা পইরা দেহি কমান্ড আর কমান্ড ভয় পাইয়া আবার পাইলাম না কারন আমি ডস কমান্ড ভালো পারি । ২ দিন গুতা গুতাগুতি কইরা পারলাম লিনাক্স এ নেট চালাই তে খুশিতে লাফ মারি । এক গন্টা ঘুইরা আইলাম বাইরের থিকা খুশিতে অনেক কিসু খাইলাম। বাসায় আইয়া গুগল করালাম গান চালানোর লইগা নেট ঠিকা সব নামাইলাম তহন বুজলাম এটাতে জানালার কিসু চলে না সব আলাদা। ডুয়াল বুট কিসু দিন চালাইতাসি কেমনে কেমনে জানি ফেবুর আমরা লিনাক্স প্রেমি গ্রুপ টা পাইলাম এই হানে আহি যাই একদিন আশিক_নূর ভাইরে পাইলাম গ্রপে তারে দেহি সব বাংলা লেহে আমি শরম পাইলাম যে তিনি বাংলা লেখে আর আমি ইংলিশ পরে জানতে পারলাম সে লিনাক্স থেকে বাংলা লিখতাসি তারে কইলাম কি ভাবে বাংলা লেহেন আমারে শিখাইবেন ওমা একি বলা মাত্র শিখানো শুরু কইরা দিল প্রভাত কি ভাবে চালু করতে হয় কি ভাবে লিখতে হয় সব যাই হোক আমি আগে কাগুর চুরি করা বিজয় চালাইতাম । ওটা বাদ দিলাম জানালা সরাইলাম ভাইরাস গুলা পালাইলো একদিন ফেবু তে দেহি fossbd উদ্ভোদন এর দাওয়াত নাম্বার বাইর কইরা দিলাম ফোন দেহি ধরল আশিক_নূর
https://www.facebook.com/ashickur.noor সব ঠিকানা লইলাম আমি ও আমার বন্ধু মাসুদ গেলাম পরিচয় হইলাম নূর ভাইরে মনে করসিলাম বয়স্ক লোক যাইয়া দেহি আমার মতই মনে আসে রিং ভাইয়ের সাথে পরিচয় হইসিলাম। আর সবাই কইলো লিনাক্স এর জন্য (মুক্ত ও এস বা সফ্ট ) ২৪ ঘন্টা ফোন কইরা জ্বালাইতে পারুম আর কোনো কথা নাই যহন প্রব তহন ফোন নূর ভাই কে জ্বালাইয়া মারতে লাগলাম আর আমি লিনাক্স শিখতে লাগলাম খুটনাটি সব জানতে লাগলাম । কিন্ত নূর ভাই কহনো বিরক্ত হয় নাই এই জন্য আমি তার কাসে অনেক কৃতজ্ঞ এই আমার লিনাক্স পথ চলা আমি এহন লিনাক্স চালাই ১ বসর এর কাছাকাছি জানালা টা ও সেটাপ দেই না আমার কম্পু তে ।
বি:দ্র
আমার লিনাক্স চালানোর পিছনে যারা সব চাইতে বেশি উৎসাহ দিয়েছেন
১. লিনাক্স ব্যবহার এর আগে ও পর আমার সবচাইতে কাসের বন্ধু মাসুদ (মাসুদ পারবেজ
https://www.facebook.com/readboss )
২. লিনাক্স ধরার পর নূর ভাই ও রিং ভাই
আপানাদের ৩ জন কে অনেক ধন্যবাদ
লেখাটি আগে এখানে ছিল