হোস্টিং স্পন্সর করছে:

উত্তর দিন 
 
টপিকের রেটিং:
  • 0 টি ভোট - গড়ে 0 টি
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
আপনার লিনাক্স এ পথ চলা শুরু এবং অভিজ্ঞতা
আগন্তুক মিলন অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 17
যোগদান করেছেন: Jul 2011
সম্মাননা: 1
পোস্ট: #11
RE: আপনার লিনাক্স এ পথ চলা শুরু এবং অভিজ্ঞতা
প্রথম চালইছি উবুন্টু ৬.১০, ২০০৭ সালের শুরুর দিকে। ক্যানোনিক্যাল থেকে ফ্রি সিডি পাঠাইছিল।
মুভি চালাইতে বহুত ক্যারফা করতে হইছিল।


আমার ব্লগ দেখে আসুনঃ আগন্তুকের ব্লগ
বাংলা স্বাস্থ্যবিষয়ক ফোরামঃ পুষ্টি আপার স্বাস্থ্যকথা
26-04-12 04:22 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
আশিক৭২ অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 7
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 0
পোস্ট: #12
উত্তর: আপনার লিনাক্স এ পথ চলা শুরু এবং অভিজ্ঞতা
লিনাক্সের নাম আমি প্রথম শুনি ২০০৫/২০০৬ সালে। আমি তখন পুলাপান। বাবা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল। তো সেখান থেকেই পুরস্কার হিসেবে একটা বই পায় মাহবুবুর রহমানের লেখা এমএস ওয়ার্ডের। মাঝে মাঝে বইটা নেড়েচেড়ে দেখতাম। বইটার প্রথমে কিছু কম্পিউটার বিষয়ক বইয়ের কথা লিখা ছিল। এর মাঝে একটা ছিল "অপারেটিং সিস্টেম লিনাক্স"। তখনকার সামান্য জ্ঞানে বুঝতে পারি এটা একটা স্বতন্ত্র অপারেটিং সিস্টেম। তাছাড়া বইয়ের বর্ণনাটা খুব সুন্দর করে লেখাছিল।

এরপর অনেকদিন চলে যায়। কিন্তু আমার তখন আর কম্পিউটারের সান্নিধ্যে আসা হয়নি। ২০০৯ সালে অবশেষে ক্লাস ৮ এ উঠার আগে অনেক জিদ করার পর বাবা -মা কম্পু কিনে দেয়। তখন উইন্ডোজেই এটা সেটা করতে থাকি। লিনাক্সের কথা হালকা মনে থাকলেও, এটা পাওয়ার কোনো উপায় না দেখে তখন আর চেষ্টা করিনি। আমার তখন ইন্টারনেট কানেকশনও ছিলনা। ২০১০ সালের শেষের দিকে আস্তে আস্তে বাংলা কমিউনিটি সাইটগুলো সম্বন্ধে জানতে পারি। বেশ কিছুতে রেজিস্ট্রেশনও করি। এগুলোর মধ্যে আমার সবচেয়ে আগ্রহের বিষয় ছিল লিনাক্স বিষয়ক আলোচনা। এগুলো পড়ে লিনাক্সের অনেক খুটিনাটি জানতে পারি। কিন্তু তখন আমার হাতে অতবড় ডিস্ট্রো ডাউনলোড করার উপায় ছিলনা। কিভাবে যেন বাবর ভাইয়ের ব্লগটার খোঁজ পেলাম। ওখানে দেখলাম লিনাক্স ডিস্ট্রো পাওয়ার একটা ব্যবস্থা আছে। ভাবলাম রিকোয়েস্ট করতে দোষ কি। মেইল করলাম ওখান থেকে। একটুপর ইনবক্স খুলে দেখলাম বাবর ভাইয়ের রিপ্লাই। এভাবে কথা চলল ওনার সাথে। উনি বুঝলেন আমার উপযুক্ত মিন্ট।

২০১১ সালের জানুয়ারি মাসের এক দুপুরে পেয়ে গেলাম বাবর ভাইয়ের পাঠানো লিনাক্স মিন্ট ১০ এর সিডি। বাংলা ফোরাম-ব্লগ, গোগলের কল্যানে আমি এতদিনে জানি যে লিনাক্স ডিস্ট্রো লাইভ চালানো যায়, আবার উবুন্টুর জন্য আসে wubi.exe প্রোগ্রাম (মিন্টের mint4win.exe এর কথা জানা ছিলনা তখন)। এটা আসতেই লাইভ চালালাম অনেকক্ষণ। উইন্ডোজে যেয়ে দেখলাম mint4win.exe. খুশিতে তখনই ইনস্টল করলাম। অবশ্য এটা না থাকলে আমি মিন্ট তেমন একটা চালাতাম না, কারণ হাড্ডি পার্টিশন করার ইচ্ছা আমার ছিলনা, এখনো নেই। এরপর অনেক ডিস্ট্রো ডাউনলোড করেছি, দেখেছি। কিন্তু মিন্ট ১০ এর প্রতি একটা মায়া হয়ে গেছে আর এটায় অনেক দরকারি সফটওয়্যারও ইনস্টল করা আছে; তাই এটাই চালাচ্ছি।


Think Your Life As A Game!
ফেসবুকে আমি।
সময় পেলে একবার পাগলের ফোরামখানায় যেয়েন। মন চাইলে পাগলামিও করবেন!
30-04-12 10:45 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
মিনহাজুল হক শাওন অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 152
যোগদান করেছেন: Sep 2011
সম্মাননা: 2
পোস্ট: #13
উত্তর: আপনার লিনাক্স এ পথ চলা শুরু এবং অভিজ্ঞতা
শুরুটা ২০০৯ এর এপ্রিলে। বহু জিদ করে কম্পিউটার কেনা হল আমার জন্য। তারপর থেকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি, শেয়ারিং, সার্ফিং। শুরুতো অবশ্যই উইন্ডোজ দিয়ে। কদিন পর পর স্লো হয়ে যাওয়াটা বিরক্তিকর ছিল আমার জন্য। তারপর এইচএসসি, অ্যাডমিশন ইত্যাদি নিয়ে ব্যাস্ত(!) থাকায় কম্পিউটার আরো বেশী ঘাটাঘাটি করা হত। তখন ২০১০ সাল। একদিন হঠাৎ করেই অভ্রনীল (আদনান কাইয়ুম) এর "বন্টু মিন্টুর গুষ্ঠি কিলাই!" লেখাটি পড়ি। লেখাটি প্রচন্ড ভালো লাগে আমার। উইনডোজের বাইরে আরেক ধরনের জগৎ আছে তা ভাবতেই ভাল লাগে। তো করলাম কি বাজার থেকে ফিডোরা ১১ কিনে আনলাম। দোকানদারকে জিজ্ঞাসা করায় সে ভাব নিয়ে বললো রেড হ্যাটই ভাল। তবুও আমি ফিডোরার কভার আর স্ক্রিনশট দেখে মুগ্ধ হয়ে ওটাই নিলাম। সাথে আড়চোখে দেখলাম দোকানদার আমাকে বুদ্ধু ভাবলো কিনা!

বাসায় এসে বার কয়েক রিডমি পড়েও বের করতে পারলাম না লাইভ সিডি, মাউন্ট কি জিনিস! পরে ফেব্রুয়ারীর দিকে বাংলা ব্লগ ঘাটাঘাটি করে জানলাম উবুন্টু সম্পর্কে, ক্যানোনিকালের শিপ ইট অর্ডার দিলাম। পাইনি আজো। যাহোক দ্রুতগতির ইন্টারনেট (115 কেবিপিএস জিপি মডেম থেকে 256 বাংলালায়ন) পাওয়ার পর রাত জেগে নামিয়ে ফেললাম আইএসও। পরদিন ইন্সটল করতে যেয়ে হার্ডডিস্ক সুন্দর করে মুছে ফেললাম (এই ঘটনা বেধ করি ৯৯ ভাগ ব্যবহারকারীর হয়)। জেদ চেপে যাওয়ার পর দেখি মডেম চলেনা! (বিলাই মডেম)। রাগ করে ফেলে রাখলাম।

২০১১ এর ২২ জানুয়ারী ল্যাপটপ কিনে ফেলি। এদিকে পাইরেসী সম্পর্কে বুঝতে শিখছি, জানছি। একদিন রিং ভাইয়ের সাথে কথা হয় ফোনে, উনি আমাকে অনেক কিছুই বুঝালেন যে আমরা কিভাবে আইএসপি দিয়ে প্রতারিত হচ্ছি। তারপর কিছুদিন পর উবুন্টু ১১.০৪ বের হয় এবং পরে আসে লিনাক্স মিন্ট ১১। ওই দুটাই নিয়মিত ব্যবহার করতাম, তাও উইন্ডোজ থেকে ICS করে।

আস্তে আস্তে ডিভাইস মডিউল, ইউএসবি মডেসুইচ ইত্যাদি নিয়ে ঘাটতে থাকি। বহুবার কার্নেল মডিউলটা বিল্ড করার চেষ্টা করি। কিছুতেই কিছু হয়না। এভাবে কয়েকমাস টেনে টুনে চলার পর অক্টোবরের শেষে অনিরুদ্ধের সাথে পরিচয়। ও কাজটা করে দেওয়ার পর আমি এখন নিয়মিত এবং শুধুমাত্র লিনাক্স ব্যবহারকারী।

পছন্দের ডিস্ট্রো
  • ওপেনসুসে, প্রথমে লিনাক্স মিন্ট ছিল, তবে স্ট্যাবল না
  • উবুন্টু

অপছন্দের ডিস্ট্রো
  • ফিডোরা
  • জোরিন ওএস

পছন্দের ডেস্কটপ এনভায়রনমেন্ট
  • কেডিই
  • ওপেনবক্স

অপছন্দের ডেস্কটপ এনভায়রনমেন্ট
জিনোম ৩

সবচেয়ে যা ভাল লাগে
মুক্তি, স্বাধীনতা, আমি যা চাই তাইই করতে পারি। বিশেষ করে আমার প্রোগ্রামিং ও শেখার কাজে লিনাক্স সবচেয়ে বড় অবদানকারী।
02-05-12 07:04 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
rajibnill অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 20
যোগদান করেছেন: Dec 2011
সম্মাননা: 0
পোস্ট: #14
উবুন্টু উত্তর: আপনার লিনাক্স এ পথ চলা শুরু এবং অভিজ্ঞতা
*****লিনাক্সে আমার অভিজ্ঞতা!******

আমি প্রথম লিনাক্সের কথা শুনি আমার এক CSNE ইঞ্জিনিয়ার বন্ধুর কাছে। সে আমাকে বলল, লিনাক্সে নাকি ভাইরাস ধরেনা! আর খুব চমৎকার সাউন্ড। ভাবলাম আমি লিনাক্স চালাবো। কিন্তু কেউ ইন্সটল দিতে পারেনা!
ভালকথা ! আমি যখন কম্পিউটার কিনি, তখন Windows XP নতুন আসছে! যার থেকে কিনলাম, তিনি আমাকে Windows 98 সেটাপ দিলেন। বললেন " 98 চালিয়ে আগে শিখ, তারপর XP সেটাপ করে দিব।" আমি তখন এটাও যানতাম না যে গান চালাতে WMP ছাড়া আর কিছু লাগতে পারে। ডাবল ক্লিক ছাড়া কিছুই আর পারতাম না। এক সপ্তাহ পরের কথা, একদিন দেখি D (Backup) ড্রাইভে Windows XP ফোল্ডার। সেটাপ ফাইলে ডাবল ক্লিক, তারপর কি হলো জানিনা। Next........Next দিলাম খালি। এটা আমার প্রথম OS সেটাপ (৭ দিনের মাথায়)। যদিও সমস্যাহীন নয়! সাউন্ড পাচ্ছিল না। ডিস্প্লে সমস্যা, ইত্যাদি। ইত্যাদি।
সেই থেকে আমার মনে হত, আমি চেস্টা করলে কারো হেল্প ছাড়া আরো অনেক কিছু করতে পারি।
******
কারো কাছে হেল্প না পেয়ে মার্কেট থেকে Redhat Linux 8 কিনে আনলাম! কোনভাবেই ইন্সটল করতে পারিনা।
শেষে মেজাজ খারাপ হয়ে গেল। দিলাম Automatic ইন্সটল। ব্যাস পুরা HDD খালি।
বাসায় খুব বকা খেলাম ! তারপর দেখি কোন গান চলেনা (Audio CD ছাড়া) ! মেজাজ তো আরো খারাপ। আবার উইন্ডোজ এ ফিরে গেলাম।

******
তারপর খোজ পেলাম উবুণ্টূ র (প্রথম আলো থেকে)। ইন্টারনেট ঘেটে জানলাম কিভাবে ইন্সটল করতে হয়। ব্যাস আবার লিনাক্স খেলা শুরু। কিন্তু হায় আবার সেই একই সমস্যা। গান চলেনা। ভিডিও চলেনা। উইন্ডোজ পার্টিশন দেখায় না।
ইন্টারনেট থেকে NTFS-3G ড্রাইভার নামালাম। তারপর Grtreamer নামালাম। কিন্তু পুরোপুরি Multimedia সাপোর্ট পেলাম না।

একদিন খোজ পেলাম অঙ্কুর-এর। মার্কেট থেকে কিনে নিলাম। আমার প্রথম সমস্যা বিহীন লিনাক্স ডিস্ট্রো।
তারপর থেকে লিনাক্সে আছি। উবুন্টু ৬.১০ থেকে ১২.০৪ আজো আছি!
এখন আবার নতুন সমাস্যা! কিউবি চলেনা! ভেবেছিলাম উইন্ডোজ একেবারেই বাদ দিব। কিন্তু পারছি কই!

তবুও লিনাক্স ভালবাসি!
দেখি বিলাইমেক্স কিনে! একেবারেই লিনাক্সে চলে আসবো।
02-05-12 07:00 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
উত্তর দিন 


সংস্লিষ্ট টপিক (সম্ভবত)...
টপিক: লেখক উত্তর: দেখা হয়েছে: সর্বশেষ পোস্ট
  জিএনইউ / লিনাক্স ইন্সটল ও ব্যবহার সহযোগীতা সেবা - ২০১২ আশিকুর_নূর 6 57 গতকাল 01:40 AM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  টানা ৭ম বারের মত উবুন্টু সেরা লিনাক্স ডিস্ট্রো হিসেবে নির্বাচিত হল! অনিরুদ্ধ 9 463 05-05-12 03:43 AM
সর্বশেষ পোস্ট: ইচ্ছে ঘুড়ি
 জেনেরিক লিনাক্স লিনাক্স ইন্সটল উৎসব ২০১২ আশিকুর_নূর 2 123 16-03-12 03:53 PM
সর্বশেষ পোস্ট: অচেনাকেউ
 জেনেরিক লিনাক্স লিনাক্স কমিউনিটি ফোরাম, এক হাজার তম পোস্ট এবং আমি আশিকুর_নূর 3 181 20-02-12 09:49 AM
সর্বশেষ পোস্ট: ইচ্ছে ঘুড়ি
  যদি কোনোদিন লিনাক্স বিশ্বাস ঘাতকতা করে? ফয়েজ 5 439 14-11-11 10:02 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  যুক্ত হন লিনাক্স কাউন্টার এ আশিকুর_নূর 4 332 21-09-11 06:10 PM
সর্বশেষ পোস্ট: হাসান-মাহমুদ
  লিনাক্স ডে ২০১১ এর জন্য স্বেচ্ছাসেবক লাগবে আশিকুর_নূর 3 372 06-09-11 02:45 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন আশিকুর_নূর 15 1,288 27-08-11 02:17 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
লিনাক্স মিন্ট নিজেকে দিয়েই হোক শুরু পরাগ 2 370 27-04-11 08:22 AM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  লিনাক্স বিস্কুট খান, শরীরে এনার্জি বাড়ান ইচ্ছে ঘুড়ি 3 606 24-04-11 05:44 PM
সর্বশেষ পোস্ট: নিশাচর নাইম



যে সকল ভিজিটর টপিকটি ভিজিট করছেন: 1 জন অতিথি