হোস্টিং স্পন্সর করছে:

উত্তর দিন 
 
টপিকের রেটিং:
  • 0 টি ভোট - গড়ে 0 টি
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
আশিকুর_নূর অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 1,144
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 17
পোস্ট: #1
``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। আশির দশকের শুরুর দিকে রিচার্ড স্টলম্যান এই দর্শনকে বাস্তবায়নের জন্য গ্নু(GNU) প্রকল্প শুরু করেন। এজন্যেই তাঁকে এই আন্দোলনের প্রবক্তা হিসাবে গণ্য করা হয়। এই আন্দোলন কে তরাণ্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারে পালন করা হচ্ছে "সফটওয়্যার মুক্তি দিবস"। ২০১১ সালে এই দিনটি হলো ১৭ই সেপ্টেম্বর। আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন - http://wiki.softwarefreedomday.org থেকে। সারা পৃথিবীতে কারা কারা এই দিনটি উদযাপন করছে তা দেখতে হলে এখানে ঘুরে আসুন http://wiki.softwarefreedomday.org/CategoryTeam2011

ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এ বছর সকল উন্মুক্ত সফটওয়্যারপ্রেমীকে সাথে নিয়ে পালন করতে যাচ্ছে "সফটওয়্যার মুক্তি দিবস - ২০১১"। আয়োজনটি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে।

আয়োজনের তারিখ ও সময়: ১৭ই শে সেপ্টেম্বর ২০১১ইং, শনিবার। সকাল ১০টা থেকে শুরু হবে আয়োজন
আয়োজন স্থল: প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, বনানী ক্যাম্পাস
আয়োজনের বিস্তারিত সূচী (৮ঘন্টা ৩০মিনিটের দিনব্যাপী এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত):

১। সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করা হবে এবং সাথে কিছু স্বাগত বক্তব্য দেবেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার ও লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে।
৩। দিনব্যাপী এ আয়োজনে আরো থাকছে ''সফটওয়্যার মুক্তি আন্দোলন'' নিয়ে তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী।
৪। এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভে, পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা।

বিশেষ আকর্ষন:
প্রথমবারের মতন এবার থাকছে ‍‍``লিনাক্স ইন্সটলেশন বুথ''। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী নিত্য প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার পাবেন।)

আয়োজনস্থ্যলের লেআউট
[ছবি: layoutxt.png]

---
মো: আশিকুর রহমান (আশিকুর_নূর)
সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা, “সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১, বাংলাদেশ” উদযাপন পরিষদ
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ।

আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে দিন।


2048R/89C932E1

[img]https://wiki.ubuntu.com/UserDays?action=AttachFile&do=get&target=UUDJan2012.png[/img]
12-09-11 08:23 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
অনিরুদ্ধ অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 298
যোগদান করেছেন: Aug 2011
সম্মাননা: 11
পোস্ট: #2
উত্তর: “সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব আয়োজন
শনিবারে পড়ল! ধুর, আসতে পারলাম না।


আমার ব্লগ ঘুরে আসতে পারেনঃ অনিরুদ্ধ'র ভার্চুনীড়
12-09-11 08:51 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
sazzad128 অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 48
যোগদান করেছেন: Aug 2011
সম্মাননা: 0
পোস্ট: #3
RE: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন


খুব ভাল লাগল।
কিন্তু TSC তে হলে খুব ভাল হত।
আসার চেষ্টা করব, ইনশাআল্লাহ্‌।


নিজেদের কাজের দ্বারাই আমরা দেশকে এগিয়ে নিতে পারি।
ঘুরে আসুন আমার Blog.
12-09-11 09:30 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
প্রাতিভাসিক অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 166
যোগদান করেছেন: Sep 2011
সম্মাননা: 3
পোস্ট: #4
উত্তর: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
এত উত্তরে! দুঃখ পাইলাম। ধানমন্ডি, এমনকি মিরপুর হলেও ভাল হত।
13-09-11 09:41 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
আশিকুর_নূর অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 1,144
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 17
পোস্ট: #5
উত্তর: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
(13-09-11 09:41 AM)প্রাতিভাসিক লিখেছেন:  এত উত্তরে! দুঃখ পাইলাম। ধানমন্ডি, এমনকি মিরপুর হলেও ভাল হত।

হুম, আমাদের উদ্দেশ্য সকলকে জানান। তাই ধানমন্ডিতে একটি আয়োজন করায় এখন বানানীর দিকে গিয়েছি।

আমাদের কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন, যারা আগ্রহী তারা আমাকে আজই গোবা করুন।


2048R/89C932E1

[img]https://wiki.ubuntu.com/UserDays?action=AttachFile&do=get&target=UUDJan2012.png[/img]
13-09-11 09:52 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
ranadipam অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 9
যোগদান করেছেন: Aug 2011
সম্মাননা: 0
পোস্ট: #6
উত্তর: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
চমৎকার উদ্যোগ নিঃসন্দেহে ! শুভ কামনা রইলো। দেখা যাক উপস্থিত হতে পারি কিনা !! ধন্যবাদ।


রণদীপম বসু
----------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
13-09-11 10:05 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
হিরক অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 59
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 0
পোস্ট: #7
উত্তর: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
শিট । আসতে পারবো না।
স্কুল আছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ।
14-09-11 01:15 AM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
ranadipam অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 9
যোগদান করেছেন: Aug 2011
সম্মাননা: 0
পোস্ট: #8
উত্তর: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
ইতোমধ্যে এই উৎসব আয়োজনের পোস্ট দেখা হয়েছে- যার লিংক নিচে দেয়া হলো-
১) আমার ব্যক্তিগত ব্লগ হরপ্পায় : http://horoppa.wordpress.com/2011/09/14/...-day-2011/
২) সামহোয়ারইনব্লগ : http://www.somewhereinblog.net/blog/ranadipam/29447703
৩) ব্লগিমেট : http://bgm.me/r/21999
৪) বিডিনিউজ২৪ব্লগ : http://blog.bdnews24.com/ranadipam/37479


রণদীপম বসু
----------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
(পোস্টটি সর্বশেষ সম্পাদিত হয়েছে: 14-09-11 07:44 PM দ্বারা ranadipam.)
14-09-11 01:16 AM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
আশিকুর_নূর অফলাইন
প্রধান সমন্বয়ক
******

পোস্ট: 1,144
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 17
পোস্ট: #9
উত্তর: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
(14-09-11 01:15 AM)হিরক লিখেছেন:  শিট । আসতে পারবো না।
স্কুল আছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ।
সমস্যা কি? ক্লাসের পরে চলে আইস।

(14-09-11 01:16 AM)ranadipam লিখেছেন:  ইতোমধ্যে এই উৎসব আয়োজনের পোস্ট দেখা হয়েছে- যার লিংক নিচে দেয়া হলো-
১) আমার ব্যক্তিগত ব্লগ হরপ্পায় : http://horoppa.wordpress.com/2011/09/14/...-day-2011/
২) সামহোয়ারইনব্লগ : http://www.somewhereinblog.net/blog/ranadipam/29447703
৩) ব্লগিমেট : http://bgm.me/r/21999
৪) বিডিনিউজ২৪ব্লগ : ( পোস্ট দেয়া হয়েছে। প্রকাশিত হলে পরে লিংক দেয়া যাবে।)

ধন্যবাদ দাদা।


2048R/89C932E1

[img]https://wiki.ubuntu.com/UserDays?action=AttachFile&do=get&target=UUDJan2012.png[/img]
14-09-11 01:20 AM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
শামীম অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 27
যোগদান করেছেন: May 2011
সম্মাননা: 9
পোস্ট: #10
উত্তর: ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে উৎসব আয়োজন
বড় ছবির জন্য ক্লিক করুন। হাসি
[ছবি: sfd2011.jpg][ছবি: sfd2011_Demo-list.jpg]


--
লিনাক্স ব্যবহারকারী জরিপ ২০১১ ফলাফল
15-09-11 06:00 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
উত্তর দিন 


সংস্লিষ্ট টপিক (সম্ভবত)...
টপিক: লেখক উত্তর: দেখা হয়েছে: সর্বশেষ পোস্ট
 জেনেরিক লিনাক্স লিনাক্স ইন্সটল উৎসব ২০১২ আশিকুর_নূর 2 123 16-03-12 03:53 PM
সর্বশেষ পোস্ট: অচেনাকেউ
উবুন্টু উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১ অনিরুদ্ধ 10 601 02-01-12 06:50 PM
সর্বশেষ পোস্ট: জীবন
উবুন্টু "উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১" আশিকুর_নূর 0 164 14-12-11 08:29 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  বারক্যাম্প ২০১১ - তথ্যপ্রযুক্তি'র বাংলাদেশ আশিকুর_নূর 2 234 10-12-11 05:16 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  লিনাক্স ডে ২০১১ এর জন্য স্বেচ্ছাসেবক লাগবে আশিকুর_নূর 3 372 06-09-11 02:45 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন আশিকুর_নূর 15 1,288 27-08-11 02:17 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  "পেঙ্গুইন মেলা - ২০১১" ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশিকুর_নূর 3 502 09-08-11 06:32 PM
সর্বশেষ পোস্ট: dr.shamim
  "পেঙ্গুইন মেলা - ২০১১" - এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আশিকুর_নূর 6 446 27-07-11 10:53 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  "পেঙ্গুইন মেলা - ২০১১" - ব্র্যাক বিশ্ববিদ্যালয় আশিকুর_নূর 2 312 22-07-11 10:57 PM
সর্বশেষ পোস্ট: শামসুজ্জামান সাদী
  এবার সিলেটে পেঙ্গুইন মেলা (১৫-জুলাই-২০১১) আশিকুর_নূর 5 450 22-07-11 10:55 PM
সর্বশেষ পোস্ট: শামসুজ্জামান সাদী



যে সকল ভিজিটর টপিকটি ভিজিট করছেন: 2 জন অতিথি