হোস্টিং স্পন্সর করছে:

উত্তর দিন 
 
টপিকের রেটিং:
  • 0 টি ভোট - গড়ে 0 টি
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
উবুন্টু ১১.০৪ আর আমার কিছু কথা
মেঘ রোদ্দুর অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 16
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 0
পোস্ট: #1
উবুন্টু উবুন্টু ১১.০৪ আর আমার কিছু কথা
উবুন্টু’র সাথে আমার পরিচয় খুব বেশী দিনের না। দেড় বছরের মত হবে। ব্যবহারের শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিতই এটি ব্যবহার করছি। বেশ ভালোই লাগে। ঝামেলা কম।

৮.১০ থেকে ১১.০৪ সবগুলোই চালিয়ে দেখেছি। কিন্তু এবারে ১১.০৪ চালাতে গিয়ে আমি মোটামুটি হতাশই হয়েছি। অবশ্য, অনেকে হয়তো নাও হতে পারেন। ঝামেলা শুরু হয় সেই ডাউনলোড থেকে ….. পর পর দুবার আইএসও ফাইল ডাউনলোডের পরেও কাজ করলো না। পরে ফ্রেন্ডের কাছ থেকে আইএসও সংগ্রহ করলাম। ফ্রেন্ডের কাছ থেকে আইএসও সংগ্রহ করতে গিয়েই ওর পিসিতে চালিয়ে দেখলাম। একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। সব থেকে বড় যে ঝামেলায় পড়ি তা হল….. রিপোজিটরি ফাইল ডাউনলোডে সমস্যা। অনেক রিপোজিটরি ফাইল ডাউনলোড করতে পারি নি। তাই ১১.০৪ ব্যবহারের পূর্ণ মজা লাভের আশাও অনেকটা ছেড়ে দিলাম।

আমার জনামতে উবুন্টুতে সাধারণত এক ভার্শনের বাগগুলো ঠিক এবং আরো বাড়তি কিছু সুবিধা যুক্ত করে পরের ভার্শন রিলিজ করা হয়। তাই নতুন রিলিজ হওয়া ভার্শনগুলো সাধারণত অনেক বেশী স্ট্যাবল হয়। কিন্তু এবারে মনে হচ্ছে ১১.০৪ এর বেলায় ব্যপারটা ঠিক অন্যরকম হয়েছে। অন্য ভার্শনগুলোর থেকে নতুন ভার্শনকে আমার তেমন স্ট্যাবল মনে হচ্ছে না। তাই বাধ্য হয়েই পূর্বের ভার্শন ইন্সটল করেছি।

আমাদের দেশে প্রতিদিনই লিনাক্স ইউজার বাড়ছে। এটা খুবই আশার কথা। কিন্তু ব্যবহারের শুরুতেই যদি কোন ইউজার একটা ওএসএর এমন নেতিবাচক দিকগুলো দেখতে পান তাহলে সেই ওএস চালিয়ে ওই ইউজার কতোটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন সে ব্যপারে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। তাই আমার মতে যারা নতুন ইউজার আছেন তারা অনুগ্রহ করে ‘লিনাক্স মিন্ট’ দিয়ে শুরু করুন আর তা না হলে উবুন্টু ১০.০৪ (এলটিএস ভার্শন) ব্যবহার করুন। আশা করি তেমন কোন সমস্যায় পড়বেন না। কারণ, এবারে নতুন যুক্ত হওয়া ‘ইউনিটি’-র ধারণাটা একেবারেই নতুন। অনেকেই এর ইন্টারফেজের সাথে তাল মেলাতে পারছে না। তারপরে আবার যুক্ত হয়েছে রিপোজিটরির ঝামেলা। তবে আশার কথা এই যা, বরাবরের মত এবারও হয়তো খুব দ্রুত এইসব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যতদিনে না হয় ততদিন আপনি মিন্ট বা উবুন্টুর আগের ভার্শনগুলো ব্যবহার করে লিনাক্সের পূর্ণ মজা উপভোগ করুন।

সবশেষে….. আমার এই কথার সাথে হয়তো অনেকেই দ্বীমত পোষণ করবেন। আমি শুধু আমার স্বল্প জ্ঞানে যা বুঝেছি সেটাই লিখতে চেষ্টা করেছি। এর বাইরে কিছু না। আপনাদেরও হয়তো আরো অনেক ভালো পরামর্শ আছে আপনারা সেগুলো শেয়ার করুন।

সবাই ভালো থাকুন। লিনাক্সের সাথেই থাকুন।

লেখাটা আমার ব্যক্তিগত ব্লগেও প্রকাশিত।


চলুক তবে লিনাক্সের গাড়ী।
মেঘ রোদ্দুর
01-05-11 11:35 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
admin অফলাইন
তত্ত্বাবধায়ক
*******

পোস্ট: 343
যোগদান করেছেন: Mar 2011
সম্মাননা: 4
পোস্ট: #2
RE: উবুন্টু ১১.০৪ আর আমার কিছু কথা
আমিও রোলব্যাক করেছি, ১০.০৪.২ আমার পিসিতে শোভা পাচ্ছে।
02-05-11 01:02 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
শিবলী রায়হান অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 24
যোগদান করেছেন: Apr 2011
সম্মাননা: 0
পোস্ট: #3
RE: উবুন্টু ১১.০৪ আর আমার কিছু কথা
অামিও একমত মেঘ রোদ্দুর ভাই।
02-05-11 05:13 PM
একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
নিশাচর নাইম অফলাইন
নবাগত পেঙ্গুইন
**

পোস্ট: 92
যোগদান করেছেন: Apr 2011
সম্মাননা: 1
পোস্ট: #4
RE: উবুন্টু ১১.০৪ আর আমার কিছু কথা
আপনার কথার সাথে একমত।


ফেসবুকে আমি || ইবুক ডাউনলোড
[img]http://www.hebergementimages.com/images/eaa55a5839b3d73436d8a7f83257ba07_userbar-linux-mint---01-129e970.png[/img]
02-05-11 09:31 PM
এই সদস্যর ওয়েবসাইট ভিজিট করুন একটি উত্তরে এই বার্তাটি উদ্ধৃত কর
উত্তর দিন 


সংস্লিষ্ট টপিক (সম্ভবত)...
টপিক: লেখক উত্তর: দেখা হয়েছে: সর্বশেষ পোস্ট
  আমার আগে কে? admin 66 2,730 17-05-12 03:39 PM
সর্বশেষ পোস্ট: অনিরুদ্ধ
উবুন্টু উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি, ঢাকা, বাংলাদেশ আশিকুর_নূর 22 842 06-05-12 03:43 AM
সর্বশেষ পোস্ট: মিনহাজুল হক শাওন
  টানা ৭ম বারের মত উবুন্টু সেরা লিনাক্স ডিস্ট্রো হিসেবে নির্বাচিত হল! অনিরুদ্ধ 9 463 05-05-12 03:43 AM
সর্বশেষ পোস্ট: ইচ্ছে ঘুড়ি
  উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি নিয়ে আলোচনা আশিকুর_নূর 21 620 13-03-12 12:46 AM
সর্বশেষ পোস্ট: ইচ্ছে ঘুড়ি
উবুন্টু উবুন্টু গ্লোবাল জ্যাম এবং আমার চিন্তা আশিকুর_নূর 8 406 01-03-12 09:52 AM
সর্বশেষ পোস্ট: Sabbir Hossan
  উবুন্টু আগামী সংস্করন টেস্ট এবং বাগ রিপোর্টিং (উবুন্টু গ্লোবাল জ্যাম) আশিকুর_নূর 5 128 29-02-12 12:46 AM
সর্বশেষ পোস্ট: শরীফ
উবুন্টু উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১ অনিরুদ্ধ 10 601 02-01-12 06:50 PM
সর্বশেষ পোস্ট: জীবন
উবুন্টু "উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১" আশিকুর_নূর 0 164 14-12-11 08:29 PM
সর্বশেষ পোস্ট: আশিকুর_নূর
  আসছে উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি আশিকুর_নূর 26 1,068 29-10-11 08:34 PM
সর্বশেষ পোস্ট: tahsib
  উবুন্টু বাংলাদেশের অফিসিয়াল ফোরাম! admin 6 531 08-10-11 04:42 PM
সর্বশেষ পোস্ট: shahan



যে সকল ভিজিটর টপিকটি ভিজিট করছেন: 2 জন অতিথি